ঢাবির ভিসি প্যানেল নির্বাচনে সিনেট অধিবেশন ৩১ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্যানেল নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের আহ্বান জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান। আগামী ৩১ জুলাই তিনি ভিসি প্যানেল নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের আহ্বান জানাবেন। আজ মঙ্গলবার উপাচার্যের বাসভবনে চা চক্রের মধ্য দিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান আজ বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গ্রাজুয়েটদের তার বাসায় চায়ের আমন্ত্রণ জানান ভিসি প্যানেল নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের তারিখ নির্ধারণের বিষয়ে সকলের মতামত জানতে। পরামর্শে সিদ্ধান্ত হয় আগামী ৩১ জুলাই ভিসি প্যানেল নির্বাচনের জন্য ঢাবি ভিসি বিশেষ অধিবেশনের আহবান জানাবেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য অধ্যাপক হুমায়ুন কবির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ভিসির নিজ বাসায় চা চক্রের আমন্ত্রণ জানিয়েছিলেন। ৩১ জুলাই ভিসি প্যানেল নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের আহবান করবেন। এই বিষয়ে আমাদের সাথে পরামর্শ করার জন্যই তিনি তার বাসায় দাওয়াত দিয়েছিলেন।

সচিব পদে নিয়োগ দেবে বিসিপিএস
  • ২৬ আগস্ট ২০২৬
বিকেএসপির স্নাতক পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নি…
  • ২৬ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গে…
  • ২৬ আগস্ট ২০২৬
ঘুষ ডটকমের পর এবার চান্দাবিডি ডটকম, অভিযোগের শীর্ষে ঢাকা
  • ২৬ আগস্ট ২০২৬
অ্যালার্ম ছাড়াই ঘুম ভাঙাতে বদলান ৫ অভ্যাস
  • ২৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন অনলাই…
  • ২৬ আগস্ট ২০২৬