ঢাবির এফ আর হলের ভিপিকে নিজ এলাকায় সংবর্ধনা

১১ জুন ২০১৯, ০৮:২৫ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এফ রহমান হল ছাত্র সংসদের ভিপি আব্দুল আলীম খানকে সংবর্ধনা দিয়েছে যমুনেশ্বরী ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন ইউনিয়ন অব বদরগঞ্জ নামের একটি সংগঠন।

বৃহস্পতিবার ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেয়া হয়। আলিম এফ রহমান হল সংসদ নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

যমুনেশ্বরী ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন অফ বদরগঞ্জের সভাপতি সোহেল রহমান শাস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ ( রংপুর-২) সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে এলাকাবাসী তার এ সফলতায় আনন্দ প্রকাশ করে বলেন, আমরা তার ভবিষ্যত রাজনীতিতে সফলতা কামনা করছি।

আলিম বলেন, আমি আমার এলাকার মানুষ ও ঢাবি শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞ। যতদিন বেঁচে থাকি মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

সংসদ সদস্য ডিউক চৌধুরী কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, 'তোমরা আমাদের অহংকার, সুন্দর আগামী গড়তে হলে তোমাদের একসাথে কাজ করতে হবে,ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তোমাদের এগিয়ে আসতে হবে'।এছাড়াও তিনি কৃতী শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে আশার বাতিঘর হিসাবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৬ আগস্ট ২০২৬
ওমানের আকাশসীমার মৃত নারীর লাশ দেশে ফিরছে দূতাবাসের মাধ্যমে
  • ২৬ আগস্ট ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়, সহ…
  • ২৬ আগস্ট ২০২৬
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩
  • ২৬ আগস্ট ২০২৬
শিল্প-অ্যাকাডেমিয়া বন্ধন: কেন দরকার      
  • ২৬ আগস্ট ২০২৬
পরিবারের ৪ সদস্যসহ ব্যবসায়ী নিখোঁজ—বন্ধক রাখতেন স্বর্ণ, ছিল…
  • ২৬ আগস্ট ২০২৬