ঢাবিতে ঈদ আনন্দ শোভাযাত্রা

০৮ জুন ২০১৯, ০৫:৩২ PM

© টিডিসি ফটো

দেশের ৬৪ জেলার মানুষ‌ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে প্রতিবছরের মত এ বছরও 'ঈদ আনন্দ শোভাযাত্রা' অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে শনিবার বিকাল ৩টায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

'শান্তির শপথে উৎসবে আনন্দে' এ স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলার মানুষ তাদের নিজ নিজ জেলার ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা জানান, পহেলা ‌বৈশাখ উৎস‌বের মত তারা ঈদ আনন্দ শোভাযাত্রা‌কে আরো বড় প‌রিস‌রে দেখ‌তে চান। শোভাযাত্রা শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে নাচ, গান ও কৌতুক পরিবেশন করেন দেশের গুণী শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম, উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত এবং প্রধান অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান।

বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা
  • ২৬ আগস্ট ২০২৬
ওমানের আকাশসীমার মৃত নারীর লাশ দেশে ফিরছে দূতাবাসের মাধ্যমে
  • ২৬ আগস্ট ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়, সহ…
  • ২৬ আগস্ট ২০২৬
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩
  • ২৬ আগস্ট ২০২৬
শিল্প-অ্যাকাডেমিয়া বন্ধন: কেন দরকার      
  • ২৬ আগস্ট ২০২৬
পরিবারের ৪ সদস্যসহ ব্যবসায়ী নিখোঁজ—বন্ধক রাখতেন স্বর্ণ, ছিল…
  • ২৬ আগস্ট ২০২৬