ছাত্রদলের ভিপি প্রার্থী তারেক

জিয়া হলে আবাসন সঙ্কট ও খাবারের মান নিশ্চিতে কাজ করবো

০৯ মার্চ ২০১৯, ১২:১৩ AM

© টিডিসি ফটো

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে শেষ মুহুর্তে প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আগামী সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৮টি হলে টানা একযোগে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ করা হবে। 

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুহাঃ তারেক হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র।

তারেক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে হলের বিভিন্ন রুমে রুমে গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছি। নির্বাচিত হলে হলের আবাসন সঙ্কট নিরসন এবং ডাইনিং-ক্যান্টিনের খাবারের মান নিশ্চিতসহ সাধারণ ছাত্রদের কল্যাণে সব কিছু করে যাব।’

তার দেয়া প্রতিশ্রুতির মধ্যে রয়েছে-হলের আবাসন সঙ্কট দূরীকরণে কার্যকর ব্যবস্থা; স্বপ্লমূল্যে খাবারের মান নিশ্চিতকরণ; রিডিং রুমের আসন বৃদ্ধি; পাঠাগার আধুনিকায়ণ; কর্মকর্তা-কর্মচারীদের দৌরাত্মের লাগামে টেনে ধরা; রুমে রুমে ছারপোকা, তেলাপোকা ও মশা নিধণে কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রভৃতি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০তম বর্ষ আজ
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা
  • ২৭ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত-প্র…
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার কারণ জানাল মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা
  • ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৭ আগস্ট ২০২৬
আজ থেকে বসছে সংসদের তৃতীয় অধিবেশন, উঠছে ৩ গুরুত্বপূর্ণ বিল
  • ২৭ আগস্ট ২০২৬