ডাকসু: ছাত্রদল প্রার্থীর ব্যানার খুলে ফেলছে ছাত্রলীগ

০৭ মার্চ ২০১৯, ১০:৫২ PM
মাজহারুল কবির শয়ন (বামে) মাহফুজুর রহমার চৌধুরী

মাজহারুল কবির শয়ন (বামে) মাহফুজুর রহমার চৌধুরী © টিডিসি ফটো

ডাকসু নিবাচনে নিজেদের প্যানেলকে জয়ী করতে ছাত্র সংগঠনগুলো ব্যস্ত সময় পার করছে। নিজেদের জোর প্রচারণার উপস্থিতি জানান দিতে ইতোমধ্যে ব্যানার, পোস্টার ও লিফলেটের ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। এরমধ্যে সুবিধা মতো স্থানে নিজেদের ব্যানার টাঙাতে অন্যদের ব্যানার খুলে ফেলার ঘটনাও ঘটছে।

বৃহস্পতিবার ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের পরিবহন সম্পাদক প্রার্থী মাহফুজুর রহমার চৌধুরীর ব্যানার সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। তিনি বলেন, বুধবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় আমার ব্যানার টাঙানো হয়। পরদিন (বৃহস্পতিবার) সকালে ওই স্থানে আমার ব্যানার খুলে ছাত্রলীগের সাহিত্য সম্পাদক প্রার্থী শয়নের ব্যানার লগিয়েছে।’

নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে কিনা জানতে চাইলে মাহফুজ বলেন, প্রতিদিন ছাত্রলীগ বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। কিন্তু প্রশাসন তা দেখেও না দেখার ভান করে থাকছে। এ অবস্থায় অভিযোগ করলেও কোন প্রতিকার পাওয়া যাবে বলে মনে করছি না। তাই কোন অভিযোগ করেনি।

এদিকে, ছাত্রলীগ প্যানেলের সাহিত্য সম্পাদক প্রার্থী মাজহারুল কবির শয়নের সাথে যোগাযোগ করতে কয়েকবার ফোন দেয়া হয়েছে। কিন্তু তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০তম বর্ষ আজ
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা
  • ২৭ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত-প্র…
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার কারণ জানাল মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা
  • ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৭ আগস্ট ২০২৬
আজ থেকে বসছে সংসদের তৃতীয় অধিবেশন, উঠছে ৩ গুরুত্বপূর্ণ বিল
  • ২৭ আগস্ট ২০২৬