ডাকসু নির্বাচন

কোটা আন্দোলনকারীদের পক্ষে ভোট চাইলেন নবাব সলিমুল্লাহর নাতি

০৭ মার্চ ২০১৯, ০২:৩৬ AM

© সংগৃহীত

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার-প্রচারণায় সরগরম ক্যাম্পাস। বর্তমানে ক্যাম্পাসজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ডাকসু নির্বাচন। ২৮ বছর পর আবার চালু হতে যাওয়া এ ছাত্র সংসদে কারা আসছেন নেতৃত্বে- এ নিয়ে চলছে হিসাব-নিকাশ। অন্যদিকে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

বুধবার দুপুরে ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে দেখা গেছে নবাব স্যার সলিমুল্লাহর নাতি নবাব খাজা আলী হাসান আসকারীকে। এ সময় ওই প্যানেল থেকে ডাকসুতে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী নুরুল হক নুরসহ অন্যান্যদের সঙ্গে তাকে ফটোসেশনে দেখা গেছে। এ নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনকারীরা স্বতন্ত্র প্যানেল থেকে লড়বেন।

পড়ুন: ১০৪তম হয়ে আসছে ‘ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়’

পরে নবাব খাজা আলী হাসান আসকারী তার ফেসবুকে লিখেন, ‘১১, মার্চ ২০১৯ ইং ডাকসু নির্বাচন। সাধারণ ছাত্র/ছাত্রীদের দাবি আদায়ের এক বলিষ্ঠ কণ্ঠস্বর নুরুল হক নুরকে ডাকসু নির্বাচনে ভিপি পদে আপনার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আশা করি’।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিশেষ ভূমিকা পালন করেন নবাব স্যার সলিমুল্লাহ। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য তিনি ঢাকার রমনা এলাকায় নিজ জমি দান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র হল ‘সলিমুল্লাহ মুসলিম হল (এসএম হল)’ নামে এখনো তার স্মৃতি বহন করে আছে।

পড়ুন: সিক্রেট পার্টিতে ছেলে-মেয়েদের অশ্লীলতা, ফেসবুকে তোলপাড়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণের ৫০তম বর্ষ আজ
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ফের ভয়াবহ বন্যার আশঙ্কা
  • ২৭ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত-প্র…
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার কারণ জানাল মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা
  • ২৭ আগস্ট ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৭ আগস্ট ২০২৬
আজ থেকে বসছে সংসদের তৃতীয় অধিবেশন, উঠছে ৩ গুরুত্বপূর্ণ বিল
  • ২৭ আগস্ট ২০২৬