খেলাধুলা ও শরীরচর্চা মনের দরজা-জানালা খুলে দেয়: শিক্ষামন্ত্রী

২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৪৮ PM
বেগম বদরুন্নেসা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বেগম বদরুন্নেসা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ক্রীড়া প্রতিযোগিতা পড়াশুনা বা জ্ঞান অর্জনেরই অংশ। পড়ালেখার সাথে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডেও অংশগ্রহণ করতে হবে। শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। শরীরচর্চা-ক্রীড়া তাই জ্ঞানচর্চার অবিচ্ছেদ্য অংশ। এগুলো মনের দরজা-জানালা খুলে দেয়। বুধবার রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান আরো উন্নত করার মাধ্যমে দেশকে আরো অনেক দূর এগিয়ে নিতে হবে। শিক্ষার্থীদের জাতির ভবিষ্যৎ উল্লেখ করে তিনি বলেন, তোমাদের ভবিষ্যতের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের আরো অনেক দূর যেতে হবে।

তিনি বলেন, সত্যিকারের জ্ঞান অর্জন করে ভাল মানুষ হিসেবে নিজেদের তৈরি করতে হবে। সততা, দেশপ্রেম, নৈতিকতা-এই বোধগুলো নিজেদের মধ্যে জাগ্রত করতে হবে। সোনার বাংলা গড়তে হলে আমাদের সোনার মানুষ প্রয়োজন।

বাংলা ভাষাকে নিজের মত করে পেতে আমাদের প্রাণ দিতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাঙালি বীরের জাতি। লড়াই করেই এ জাতি ভাষার অধিকার ও স্বাধীনতা অর্জন করেছে। তাই ভাষার মাসে এর ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে। জগাখিচুড়ি ভাষা পরিহার করতে হবে। শিক্ষামন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা দেশকে বদলে দিয়েছেন। সবাই একটু সচেতন, সজাগ ও সচেষ্ট হলে আমাদের উন্নতি কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনে আরা শেফালীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, বার্ষিক ক্রীড়া কমিটির আহবায়ক প্রফেসর জিনুন নাহার এবং শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক নাজমা শাহীন। পরে শিক্ষামন্ত্রী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
ভ্যাকেশন ও নন-ভ্যাকেশনের সুবিধা-বৈষম্য, ২৫ বছরের হিসাব বলছে…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্র, প্রস্তুতি নিচ্ছে জা…
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence