দর্শন বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয় গর্ব অনুভব করে: ঢাবি উপাচার্য

১৮ জানুয়ারি ২০১৯, ০৯:৪৩ PM
বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য

বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য © টিডিসি ফটো

‘সৌহার্দ্য ও স্মৃতির বন্ধনে আবদ্ধ আমরা, এসো মিলি প্রাণের আনন্দে’ এই স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন (ডুপডা)-এর ১১তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্বব্যিদ্যালয় যে কয়টি বিভাগ নিয়ে গর্ব অনুভব করে, দর্শন বিভাগ তাদের মধ্যে অন্যতম। প্রাক্তন শিক্ষার্থীদের মূল্যবোধ বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সঞ্চারিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেউপাচার্য আরও বলেন, সত্য ও ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা করাই দর্শন ভাবনার মূল। তাই দর্শনের সুদীর্ঘ ইতিহাসে তার তাত্তি¡ক দিকের পাশাপাশি মানবকল্যাণের দিকেরও সমগুরুত্ব ও প্রকাশ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী নৃত্য ও সঙ্গীত পরিবেশন, দেশের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ ও স্মরণিকা ‘প্রাণপ্রবাহ’এর মোড়ক উন্মোচনের পাশাপাশি দর্শন বিভাগের খ্যাতিমান ও বয়োজ্যেষ্ঠ প্রাক্তন সাতজন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত ব্যক্তিরা হলেন, এডভোকেট আহসানুল করিম চৌধুরী, অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক ড. আজিজুন্নাহার ইসলাম, অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়, গয়েশ্বর চন্দ্র রায়, অধ্যাপক ড. ফাহমিনা আহমেদ এবং অধ্যাপক নাজমা হাসিন।

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের চেয়ারম্যান ও ডুপডার সভাপতি অধ্যাপক ড. মো. সাজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব এ. কে. আজাদ এবং প্রখাত দার্শনিক অধ্যাপক ড. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডুপডার সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী।

স্টোর অফিসার নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, আবেদন শেষ ১৫ এপ…
  • ৩০ মার্চ ২০২৬
পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল
  • ৩০ মার্চ ২০২৬
হাম নিয়ে দোষ চাপানোয় ব্যস্ত রাজনীতিবিদরা, অপতথ্য মন্ত্রীর ম…
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ, পদ ১০, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফ…
  • ৩০ মার্চ ২০২৬
শিশুদের মধ্যে বাড়ছে হাম, লক্ষণ ও সুরক্ষার উপায় জানুন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence