ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের পোস্টারিং

২০ নভেম্বর ২০১৮, ০৭:২৬ PM
দেয়ালে পোস্টার সাঁটিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর।

দেয়ালে পোস্টার সাঁটিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় কয়েকটি ভবনের দেয়ালে পোস্টার সাঁটিয়াছে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর। নিরাপত্তারক্ষী ও প্রক্টরিয়াল বডির চোখ ফাঁকি দিয়ে ভোররাতে এসব পোস্টার লাগানো হয় বলে কর্তৃপক্ষের ধারণা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ‘বাংলা একাডেমি’ ও ‘খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের গেইটে প্রায় বিশটি পোস্টার লাগানো হয়। এসব পোস্টারে ‘জাতীয় নির্বাচন এই যুলুমের শাসন এবং জনগণের ভাগ্যের কোন পরিবর্তন আনবে না’, ‘আসন্ন খিলাফত একমাত্র মুক্তির পথ’, ‘হিজবুত তাহরীর নেতৃত্বে খিলাফাতে রাশিদাহ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন’ ইত্যাদি লেখা আছে।

এছাড়া এই পোস্টারে স্বেচ্ছাচারী শাসনের অবসান ঘটবে এবং ন্যায়পরায়ণ শরী’আহ শাসন নিশ্চিত করাসহ আসন্ন খিলাফত রাষ্ট্রের ছয়টি দাবি তুলে ধরা হয়।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, আমি বিষয়টি জানি না। প্রক্টররিয়াল বডির সদস্যরা দ্রুত এ পোস্টার অপসারণ করবে। আমরা পুলিশ প্রশাসনের সাথেও কথা বলছি তারা এসব বিষয়ে নজর রাখবে।

প্রসঙ্গত, বাংলাদেশে ২০০১ সালে আনুষ্ঠানিকভাবে হিযবুত তাহরীর কার্যক্রম শুরু করে। ২০০৯ সালের ২২ অক্টোবর সরকার ‘জননিরাপত্তার স্বার্থে’ দলটি নিষিদ্ধ করে। দলটির বেশ কয়েকজন নেতা বর্তমানে কারাগারে আছেন।

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬