ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল থেকে নবজাতক উদ্ধার

২০ নভেম্বর ২০১৮, ০৩:৫৭ PM
উদ্ধারকৃত নবজাতক

উদ্ধারকৃত নবজাতক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কার্জন হলের সামনে থেকে একদিন বয়সী এক নবজাতক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম কার্জন হলের সামনে রাখা বিটিআরসি বাসের নিচ থেকে বাচ্চাটিকে উদ্ধার করেছে।

জানা যায়, কার্জন হলের সামনে থাকা বিশ্ববিদ্যালয়ের বাসের নিচে বাচ্চাটিতে কে বা কারা রেখে যায়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিমের সদস্যরা নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশু বিভাগে বাচ্চাটিকে রাখা হয়েছে।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমাদের প্রক্টরিয়াল টিম বাচ্চাটাকে উদ্ধার করে। আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। তারা বাচ্চার পরিবারকে খুঁজে বের করে পরবর্তি ব্যবস্থা নেবে।

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬