দর্শন দিবসে ঢাবি উপাচার্য

সহনশীল সমাজ গঠনে দর্শনের শিক্ষাকে কাজে লাগাতে হবে

১৫ নভেম্বর ২০১৮, ০৪:৪১ PM
বিশ্ব দর্শন দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য

বিশ্ব দর্শন দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য © টিডিসি ফটো

উদার, সহনশীল ও মানবিক সমাজ গঠনে দর্শনের নৈতিক শিক্ষাকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন। বিশ্ব দর্শন দিবস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ, গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র, নৈতিক উন্নয়ন কেন্দ্র, দর্শন বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন এবং অধিভুক্ত সাত কলেজের দর্শন বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

উপাচার্য দর্শনের মৌলিক শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করে বলেন, দর্শনের নৈতিক শিক্ষার মাধ্যমেই জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে পরমত সহিষ্ণু হতে হবে। বহুমত ও চিন্তাকে ধারণ করতে হবে। সহনশীল, উদার ও মানবিক সমাজ গঠনে সকলকে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাজাহান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ইউনেস্কো ঘোষিত কর্মসূচী অনুযায়ী প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার ‘বিশ্ব দর্শন দিবস’ পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘শান্তি ও মানবাধিকারের পক্ষে দর্শন’।

 

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬