ঢাকা বিশ্ববিদ্যালয়

চোর ধরে ৫০ হাজার টাকা নিয়ে ছাড়লেন ছাত্রলীগ নেতা

০৯ নভেম্বর ২০১৮, ১১:৩২ PM
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে সন্দেহভাজন এক চোরকে ধরে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে এক ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। তার নাম রিফাত উদ্দীন। সে ওই হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারী। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে হলে চোর সন্দেহে সুজন নামের এক ব্যক্তিকে আটক করেন কর্মচারীরা। এ সময় ছাত্রলীগ নেতা রিফাতসহ কয়েকজন এসে ওই ব্যক্তিকে নিজেদের জিম্মায় নিয়ে যান। পরে তারা সুজনের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেন। এদিকে, টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন ওই নেতা।

তবে ক্যাম্পাসে এ ধরনের ঘটনা ঘটলে সাধারণত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যদের হাতে দেয়া হয়। পরে তারা তাদেরকে পুলিশের কাছে দিয়ে দেয়। কিন্তু টাকা নিয়ে হলের এই নেতা তাকে ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং হল কর্তৃপক্ষ।

হল সূত্রে জানা যায়, হলের সাইফুল ইসলাম নামে এক কর্মচারী সুজনকে দেখে সন্দেহ করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে। এসময় রিফাতসহ কয়েকজন ছাত্রলীগ নেতা এসে সুজনকে রিফাতের রুমে নিয়ে যায়। এ সময় ওই সুজনকে জিজ্ঞাসাবাদ ঘটনার সত্যতা পায় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রিফাতের রুম থেকে পরে ওই চোরকে হলের অতিথি কক্ষে নিয়ে আসা হয়। সেখানে তার এক আত্মীয় এসে ওই ছাত্রলীগ নেতাদের হাতে ৫০ হাজার টাকা দেয়। এসময় ছাত্রলীগের এই নেতা টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়।

নাম প্রকাশ না করার শর্তে ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ‘এই ঘটনার পর রিফাত তার এক সহকর্মীকে ৫ হাজার টাকা দিয়েছে। বাকি টাকা নিজের কাছে রেখে দিয়েছে। পরে সে ও তার কয়েকজন বন্ধু চাঁনখারপুল এলাকায় খেতে যান।

এ বিষয়ে রিফাত উদ্দীন টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ওই চোর আমাদের কাছে হলের কয়েকটি সাইকেল চুরি করার কথা স্বীকার করেছে। যেসব শিক্ষার্থীর সাইকেল চুরি হয়েছে তারা আমাকে বলেছে তাদের সাইকেল চুরি হয়েছে । তাই তারা চোরকে প্রশাসনের হাতে না দিয়ে ক্ষতিপূরণ আদায় করতে বলে। আমি সাধারণ শিক্ষার্থীদের কথা মতো চোরের থেকে টাকা নিয়ে তাদেরকে ভাগ করে দিয়েছি। আমার কাছে আরোও কিছু টাকা আছে তা হিসেব করে যাদের সাইকেল হারিয়েছে তাদের দিয়ে দিবো। এ ঘটনা সম্পর্কে আমি ফেসবুকে একটি পোস্টও করেছি।

চোরকে প্রশাসনের হাতে তুলে না দিয়ে টাকা আদায় করা কী ঠিক হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর আগেও চোরধরে প্রশাসনের হাতে দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসন তাদের থানায় দিয়েছে। এতে কোনো লাভ নেই। সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিলো তাদের অনেক সাইকেল চুরি হয়েছে, তারা এর ক্ষতিপূরণ চান। তাই চোরের থেকে ক্ষতিপূরণ নেওয়া হয়েছে।’ 

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘আমি বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখতে হবে। এধরনের কাজ সংগঠনের নিয়ম বহির্ভূত। আমরা বিষয়টি দেখবো। তবে, আমি বলব যে এ ব্যর্থতা হল প্রশাসনের।’

এ বিষয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ ড. মো. মুহসীন মিয়া বলেন, ‘টাকা নেওয়ার বিষয়টি আমি জানি না। সে (রিফাত) টাকা নিতে পারে না। তারা চোরকে হল প্রশাসনের কাছে তুুলে না দিয়ে যে কাজ করেছে তা ঠিক করেনি।’

বিষয়টি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘সাইকেল চুরির ঘটনায় একজনকে কর্মচারীরা ধরেছে। ঘটনাটি আমি শুনেছি। কিন্তু চোরকে প্রক্টরিয়াল টিমের কাছে না দিয়ে তার থেকে টাকা আদায় করার বিষয়ে আমি জানি না। তবে, এমন যদি হয়ে থাকে তাহলে তা ঠিক করেনি তারা। কোনো চাঁদাবাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে হল কর্তৃপক্ষকে তোমরা অবহিত কর। এটি প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬