ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয় কক্ষে এনজিও ‘আগ্রহে’র সংবাদ সম্মেলন © টিডিসি ফটো
সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী শনিবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে সেচ্ছাসেবী এনজিও "আগ্রহ"। এ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ‘আগ্রহ’-এর প্রধান নির্বাহী এটিএম রিদওয়ানুল ইসলাম বক্তব্য রাখেন। ১০ নভেম্বর বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত ক্যাম্পাস ও এর আশপাশের বিভিন্ন এলাকা পরিষ্কার করা হবে। ‘আগ্রহ’ এর আয়োজনে এতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্টাফ ও বিভিন্ন জায়গার ‘টোকাই’রা অংশগ্রহণ করবে করবে বলে জানানো হয়।
সামাজিক সচেতনতার উদ্দেশ্যে ‘আগ্রহ’ বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সচেতনতামূলক কর্মসূচি পালন করবে তারা।