ঢাবিতে ‘৫ম জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব’ শুরু

২৮ অক্টোবর ২০১৮, ১০:১৮ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আইটি সোসাইটির (ডিইউআইটিএস) আয়োজনে ৫ম বারের মতো ‘ক্যাম্পাস প্রযুক্তি উৎসব’ চলছে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে দু’দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। দেশের ৪০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী ও শিক্ষক এই উৎসবে অংশ নিয়েছেন।

উপাচার্য বলেন, শুধু বিশ্ববিদ্যালয় নয় তথ্য-প্রযুক্তিমনস্ক সমাজ বিনির্মাণ করাই ডিজিটাল বাংলাদেশ নির্মাণের মৌলিক দর্শন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় একটি অনন্য প্রতিষ্ঠান। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশেষ ভূমিকা পালন করছে। প্রযুক্তি সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক জানিয়ে উপাচার্য বলেন, তথ্যপ্রযুক্তির অপপ্রয়োগের ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে।

ডিইউআইটিএস-এর সভাপতি সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মডারেটর অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, উপদেষ্টা ড. মামুনুর রশিদ, রবি আজিয়াটা লিমিটেডের সিইও মাহতাব উদ্দিন আহমেদ, ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান ও এক্সেল টেকনোলজিস এর পরিচালক বিরেন্দ্রনাথ অধিকারী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্তা। এসময় আরও উপস্থিত ছিলেন ডিইউআইটিএস-এর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

উল্লেখ্য, উৎসবে মোবাইল অ্যাপস তৈরি, কুইজ ও গেমিং প্রতিযোগিতা, প্রজেক্ট প্রদর্শণ ছাড়াও উৎসব সমাপনীতে রয়েছে পুরস্কার বিতরণ ও কনসার্ট। উৎসবের প্রধান সহযোগী রবি আজিয়াটা লিমিটেড। অন্যতম সহযোগী সরকারের বিডিরেন প্রকল্প। এছাড়াও সহযোগিতা করছে ফ্লোরা লিমিটেড, ডেল ও এক্সেল টেকনোলজিস লিমিটেড।

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬