প্রশ্নফাঁসের প্রতিবাদে অনশন

জ্বর নিয়ে বমি করছেন আখতার

১৯ অক্টোবর ২০১৮, ১২:৪৯ PM
হাসপাতালে চিকিৎসাধীন আখতার

হাসপাতালে চিকিৎসাধীন আখতার © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে টানা ৫৪ ঘণ্টা অনশন করা আখতার হোসেনের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।  শুক্রবার সকাল থেকে তার কাঁপুনি দিয়ে জ্বর আসছে আর বমি হচ্ছে বলে জানায় তার বন্ধুরা।

‘ঘ’ ইউনিটে পরীক্ষার পূর্বেই প্রশ্ন ফাঁসের ঘটনায় পরীক্ষা বাতিলের দাবিতে গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সন্ত্রাস-বিরোধী রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন শুরু করেন আখতার হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।  বৃহস্পতিবার দুপুরে অনশন অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি।  এরপরে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাত থেতে আখতারের স্বাস্থ্যের অবস্থা খারাপ এর দিকে যেতে থাকে।  ভোর রাত থেকে কাঁপুনি দিয়ে কিছুক্ষণ পর পর জ্বর আসছে।  সকালে খাওয়ানোর চেষ্টা করলে কয়েকবার বমি করেন তিনি। এরপর ডাক্তার এসে ডেঙ্গু টেস্ট, ইসিজি, বুকের এক্স রে, রক্তের আরো কয়েকটা টেস্ট করানোর পরামর্শ দেন।  টেস্টগুলো করানোর পর রিপোর্ট পেলে শারীরিক সমস্যার কারণ বুঝা যাবে বলে জানিয়েছেন ডাক্তার।  বর্তমানে আখতার হোসেন ঢাকা মেডিকেল হাসপাতালের নতুন ভবনের ৭০১ নাম্বার ওয়ার্ডের ১ নম্বর রুমে ভর্তি আছেন।  

ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬
ডাকসুর লেখালেখি ও নাট্য কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
  • ২৯ আগস্ট ২০২৬
মাঠ সংস্কার ছাড়াই কুবিতে ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি 
  • ২৯ আগস্ট ২০২৬
নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ২৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে মালয়েশিয়া সরকারের প্রতি স্বাস্থ…
  • ২৯ আগস্ট ২০২৬
তারুণ্যের মেধা, সমতা ও মূল্যবোধ: উচ্চশিক্ষায় নতুন প্রত্যয়
  • ২৯ আগস্ট ২০২৬