ঘ ইউনিটের প্রশ্নফাঁস

পরীক্ষার ফল বাতিল ও ঢাবি ভিসির পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ

১৮ অক্টোবর ২০১৮, ০৮:৩৩ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল এবং ঢাবির উপাচার্যের পদত্যাগ চেয়ে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ  ডাক ও রেজিস্ট্রিযোগে শিক্ষা সচিব ও ঢাবি উপাচার্যের প্রতি এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, পত্রিকার মাধ্যমে জানা গেল যে, প্রশ্নপত্র ফাঁস করে কম মেধাবীদের পাস করানো হয়েছে। এ বিষয়ে তদন্ত হলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার তথ্য প্রমাণিত হয়, এ জন্য প্রথমে রেজাল্ট স্থগিত রাখা হয়। পরে প্রকাশ করা হয়। কিন্তু আপনারা যে জালিয়াতির মাধ্যমে প্রশ্নফাঁস করেছেন সেই প্রশ্নের ফলেই ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভিসির বিষয়ে নোটিশে বলা হয়, আপনি দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত উপাচার্য এবং প্রশ্নপত্র ফাঁস করিয়ে দলীয় লোকদের পাস দেখিয়েছেন। আপনি আইন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত নন।

প্রসঙ্গত, শুক্রবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত হওয়া ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। যে অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করে ডিজিটাল জালিয়াতি হয়েছে। সমালোচনার মুখে পড়ে প্রথমে সোমবার এই পরীক্ষার ফল স্থগিত করা হয়। কিন্তু মঙ্গলবার ঠিকই ফল প্রকাশ করা হয়। অপরদিকে ইউনিটটিতে নিকট অতীতে সর্বোচ্চ ফলাফল হয়েছে, যা ক্ষেত্রবিশেষে দুই থেকে তিনগুণ। ২৬ দশমিক ২১ শতাংশ শিক্ষার্থী এতে পাস করেছেন।

এছাড়া ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়ে প্রথম হওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থী জিহাদ হাসান আকাশ ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ফেল করেছিলেন। তিনি রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। এ নিয়ে শুরু হয়  আলোচনা-সমালোচনা। যা প্রশ্নফাঁসের সন্দেহ আরও বাড়ে দেয়।

 

ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬
ডাকসুর লেখালেখি ও নাট্য কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
  • ২৯ আগস্ট ২০২৬
মাঠ সংস্কার ছাড়াই কুবিতে ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি 
  • ২৯ আগস্ট ২০২৬
নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ২৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে মালয়েশিয়া সরকারের প্রতি স্বাস্থ…
  • ২৯ আগস্ট ২০২৬
তারুণ্যের মেধা, সমতা ও মূল্যবোধ: উচ্চশিক্ষায় নতুন প্রত্যয়
  • ২৯ আগস্ট ২০২৬