শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে শৌচাগারে গ্রন্থাগারিক, বের করে মারধর

১৯ আগস্ট ২০২২, ১০:২১ AM
ছাতারী উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা

ছাতারী উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা © সংগৃহীত

শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে শৌচাগারে লুকিয়েছিলেন জাহিদুল ইসলাম জুয়েল নামে সহকারী গ্রন্থাগারিক। তবু শেষ রক্ষা হয়নি। পরে দরজা ভেঙে বের করে মারধর করেছে শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাঘায়। এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ছাতারী উচ্চ বিদ্যালয়ে তাকে মারধর করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনা তদন্তে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রোকুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে তদন্ত শুরু করেছেন তিনি। তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি।

জাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, মঙ্গলবার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে তিনি শ্লীলতাহানির চেষ্টা করেন। বিষয়টা জানাজানি হওয়ায় শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়। প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগও দেয় তারা। বুধবার বিচারের আশ্বাস দিয়েছিলেন প্রধান শিক্ষক। তবে বিচার না পেয়ে ক্ষুদ্ধ হয়ে ওঠে তারা।

আরো পড়ুন: দুই ভাই-বোনের পর চলে গেল সাথীও

জানা গেছে, সহকারী গ্রন্থাগ্রারিককে দেখে ধাওয়া করে শিক্ষার্থীরা। তিনি পালিয়ে আশ্রয় নেন শৌচাগারে। সেখান থেকে তাকে টেনে বের করে শিক্ষার্থীরা। পরে শিক্ষকেরা এসে তাকে রক্ষা করেন।

অভিযোগ অস্বীকার করে সহকারী গ্রস্থাগারিক জাহিদুল ইসলাম জুয়েল বলেন, শ্রেণিকক্ষে ওই ছাত্রী অমনযোগী ছিল। বার বার বললেও মনোযোগ দিচ্ছিল না। এ কারণে তিনি ছাত্রীকে চড় মারেন। শ্লীলতাহানির অভিযোগ ভিত্তিহীন।

বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নারগিস খাতুন বলেন, অবস্থা বেগতিক দেখে বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের থামাতে পুলিশে খবর দেন। ইউএনওকেও জানান। তারা পরিস্থিতি সামাল দেন।

ইউএনও শারমিন আখতার জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

২৭ জনকে নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান ‘স্পষ্ট ও অনড়’: জাহেদ উর রহ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর চালু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪টি বিদ্যালয়, আতঙ্কে সাত শ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9