টাকা চেয়ে পাননি, মাকে খুন করে লাশের পাশেই রাত কাটালেন ছেলে

০৯ আগস্ট ২০২২, ০২:৪৭ PM
মাকে খুন করার পর লাশের পাশেই রাত কাটিয়েছে ছেলে

মাকে খুন করার পর লাশের পাশেই রাত কাটিয়েছে ছেলে © সংগৃহীত

মাকে খুন করার পর লাশের পাশেই সারারাত কাটিয়েছে দিয়েছেন এক পাষণ্ড ছেলে। মায়ের কাছ থেকে টাকা চেয়েছিল ছেলে, কিন্তু সেই টাকা দিতে পারেননি মা। এ নিয়ে বাকবিতণ্ডার জেরে ধারালো অস্ত্র দিয়ে মাকে কুপিয়ে খুন করার পর মৃতদেহের পাশেই সারারাত বসে থাকলেন ওই ছেলে।

সোমবার (৮ আগস্ট) ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা ডুয়ার্সের বানারহাট ব্লকের বিন্নাগুড়ি পুলিশ ফাঁড়ির তেলিপাড়া চা বাগান এলাকা থেকে খুনের শিকার সেই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে ছেলেকে। মৃত মায়ের নাম বাবলি ওঁরাও (৬২)। 

জানা গেছে, খুনের শিকার সেই নারীর নাম বাবলি ওঁরাও। বিন্নাগুড়ি চা বাগানের কুমা লাইনের বাসিন্দা ছিলেন। ছেলে উত্তমের সঙ্গে একই বাড়িতে থাকতেন তিনি। প্রায়ই মায়ের কাছে টাকা চাইতেন উত্তম। তার জেরেই নিজের মাকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে উত্তমের বিরুদ্ধে।

আরও পড়ুন: ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত প্রেমিকের রক্ত শরীরে নিলো প্রেমিকা

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কাছেই ছিল বাবলির মেয়ের বাড়ি। প্রতিদিন সকালে সেখানে চা খেতে যেতেন তিনি। সোমবারও যাওয়ার কথা ছিলো। কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও না আসায় মেয়ের সন্দেহ হয়। এরপরই বাড়িতে আসেন তার মেয়ে। দেখেন ঘরে পড়ে রয়েছে মায়ের দেহ। পাশে বসে রয়েছে, ভাই উত্তম। খবর পেয়ে পুলিশ গিয়ে যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, ২০ হাজার টাকা নিয়ে বাবলির সঙ্গে অশান্তি হচ্ছিলো উত্তমের। বাবলি বলে দেন, তার পক্ষে ২০ হাজার টাকা দেওয়া সম্ভব নয়। সেই কারণেই মা-ছেলের মধ্যে প্রবল কথা কাটাকাটি হয়। সেই কারণেই রাগের বশে মাকে খুন করে উত্তম। এরপর সারারাত মায়ের পাশেই ছিল সে।

এমএস-এমফিল-পিএইচডিতে ২৮ বিষয়ে ফেলোশিপ দিচ্ছে বিজ্ঞান ও প্রয…
  • ১৩ জুলাই ২০২৬
বাহুবলের ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পায়নি কেউ
  • ১৩ জুলাই ২০২৬
সাঁকো থেকে পানিতে পড়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
  • ১৩ জুলাই ২০২৬
পরীক্ষা খারাপ হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
  • ১৩ জুলাই ২০২৬
‘স্থগিত’ ইস্যুতে পর্যালোচনায় এইচএসসি পরীক্ষা, সংগ্রহ হচ্ছে …
  • ১৩ জুলাই ২০২৬
শিবিরকে বিদায় জানিয়ে সাদিক কায়েমের আবেগঘন বার্তা
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence