চবি ছাত্রীকে যৌন হয়রানি: পাঁচ ছাত্রলীগ কর্মী রিমান্ডে

২৬ জুলাই ২০২২, ০১:৪৪ PM
চবি ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার কয়েকজন

চবি ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় গ্রেপ্তার কয়েকজন © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় ছাত্রলীগের পাঁচ কর্মীর দু’দিনের রিমান্ড দিয়েছেন আদালত।এর মধ্যে বহিষ্কৃত দু’জনও রয়েছেন। মঙ্গলবার (২৬ জুলাই) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, সাতদিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আরো পড়ুন: শাবিপ্রবি ছাত্র হত্যার ঘটনায় আটক ৩

এসআই জানান, পাঁচজনের মধ্যে আজিম হোসেন (২৩) ও নুরুল আবসার বাবু (২২) চবির ছাত্র। আর মাসুন রানা (২২) ও নুর হোসেন শাওন (২২) হাটহাজারী কলেজের। সাইফুল ইসলাম (২৩) কলেজে ভর্তি হলেও পড়াশোনা করেনি।

গত ১৭ জুলাই রাতে চবি ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। তাঁরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে তাঁরা।

আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে ফুটপাত উচ্ছেদে পুলিশ-হকার সংঘর্ষ, গাড়িতে আগুন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‍্যাংকিংয়ে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
একযোগে বদলি হলেন প্রাথমিকের ৫৬ শিক্ষক, দেখুন তালিকা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬