মায়ের সঙ্গে অভিমান করে কবি নজরুল কলেজ ছাত্রের আত্মহত্যা

১৩ জুলাই ২০২২, ০৬:০৪ PM
কবি নজরুল সরকারি কলেজ

কবি নজরুল সরকারি কলেজ © ফাইল ছবি

রাজধানীর একটি বাসায় অভিষেক ভদ্রা শুভ (২৪) নামের কবি নজরুল সরকারি কলেজের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়েছেন। মায়ের সঙ্গে অভিমানে করে তিনি গলায় ফাঁস দেন বলে তার পরিবার জানিয়েছে।

তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। বর্তমানে উত্তর মুগদার একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন অভিষেক।

আজ বুধবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এখানে ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা দিকে তার মৃত্যু হয়।

নিহত অভিষেকের বাবা বুলু চন্দ্রা ভদ্রা বলেন, আমার ছেলে কবি নজরুল সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিল। আজ তার মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি বলেন, কী কারণে তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে এ বিষয়ে কিছু বলতে পারবো না। কথা কাটাকাটির এক পর্যায়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ, চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ৩১ মার্চ ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
  • ৩১ মার্চ ২০২৬
যেসব দেশের স্টুডেন্ট ভিসা মিলছে ঢাকাতেই
  • ৩১ মার্চ ২০২৬
সাবেক এমপির বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে স্ত্রীর আত্মহত্যার চেষ্…
  • ৩১ মার্চ ২০২৬
গোপালগঞ্জে সেচপাম্প চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence