সেরাদের সেরা সিজন-৬ জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই পর্ব সম্পন্ন

০২ জানুয়ারি ২০২৬, ০৩:১৪ PM
সেরাদের সেরা সিজন–৬

সেরাদের সেরা সিজন–৬ © সৌজন্য প্রাপ্ত

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘সেরাদের সেরা সিজন–৬’ এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত বাছাই পর্ব সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানীর ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজ প্রাঙ্গণে মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এ অডিশন অনুষ্ঠিত হয়। 

এতে গান, অভিনয় ও আবৃত্তি এই তিনটি বিভাগে দেশের আটটি বিভাগের বাছাইকৃত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিল্পী, অভিনেতা ও আবৃত্তিকারদের খুঁজে বের করার লক্ষ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে প্রতিযোগীদের জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।

সারা দেশ থেকে বাছাইকৃত মোট ৩০০ প্রতিযোগীর মধ্য থেকে প্রতিটি বিভাগে ১০ জনকে ‘ইয়েস কার্ড’ প্রদান করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীদের হাতে সম্মাননা উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল নোমান।

জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সসাসের সহকারী নির্বাহী পরিচালক জাকির হোসাইন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী নির্বাহী পরিচালক ইসরাইল হোসাইন শান্ত।

অনুষ্ঠান শেষে অতিথি ও বিচারকমণ্ডলী প্রতিযোগীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং আনুষ্ঠানিকভাবে অডিশন পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।

৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
  • ১৫ জুলাই ২০২৬
সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
  • ১৫ জুলাই ২০২৬
মেসিদের ম্যাচের আগে ফের আলোচনায় মিসর-আর্জেন্টিনা বিতর্ক
  • ১৫ জুলাই ২০২৬
মোবাইলে যেভাবে দেখবেন স্পেন-ফ্রান্স সেমিফাইনাল
  • ১৫ জুলাই ২০২৬
নেত্রকোনায় দুদিনে দুই শিক্ষার্থীকে অপহরণচেষ্টা
  • ১৫ জুলাই ২০২৬
দেখে নিন সেমিফাইনালে স্পেন ও ফ্রান্সের একাদশ
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence