স্কুলের আবাসিক ভবনে ছাত্রের লাশ: পরিবাবের দাবি ‘হত্যাকাণ্ড’

২০ জুন ২০২২, ১১:১৪ PM
টাঙ্গাইলে স্কুলের আবাসিক ভবন থেকে শিহাব মিয়া নামের এক পঞ্চম শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে স্কুলের আবাসিক ভবন থেকে শিহাব মিয়া নামের এক পঞ্চম শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার © ফাইল ফটো

টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুলের আবাসিক ভবন থেকে শিহাব মিয়া নামের এক পঞ্চম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ l নিহত শিহাব সখীপুর উপজেলার বেরবাড়ি গ্রামের প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে। স্কুল কর্তৃপক্ষ এটিকে  আত্মহত্যা বললেও পরিবারের দাবি এটি হত্যাকাণ্ড।

সোমবার (২০ জুন) সন্ধ্যায় বিশ্বাস বেতকা সুপারি বাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহতের পরিবারের সদস্য আল আমিন সিকদার বলেন, “চার মাস আগে ওই স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তি করা হয় শিহাবকে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিহাব অ্যাকসিডেন্ট করেছেন। আবার একটু পরে তারা বলেন, শিহাব মাথা ঘুরে পড়ে গেছেন। শিহাব যেখানে থাকতেন আমাদের সেখানে যেতে দেওয়া হয়নি। শিহাব আত্মহত্যা করার মতো ছেলে না। আমরা মনে করছি এটি একটি হত্যাকাণ্ড।” 

শিহাবের দাদা ইসমাইল হোসেন বলেন, “বাড়ি থেকে যোগাযোগের জন্য ফোন করা হলে সব সময় শিহাবকে পাওয়া যেতো না। স্কুল কর্তৃপক্ষ শিহাবের হাতে ফোন দিতো না। বিষয়টি খুব রহস্যজনক।”

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ (ভাইস প্রিন্সিপাল) আনোয়ার হোসেন বলেন, “শিহাব গলায় গামছা প্যাঁচিয়ে আত্মহত্যা করছেন।”

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুটির গলার নিচে হালকা দাগ আছে। তাছাড়া শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মূল ঘটনা জানা যাবে।”

‎১৭ বছরে পা দিল রুয়েটের সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জি…
  • ২৩ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধীদলের সমন্বয়ে কমিটি গ…
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়া, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
সংশোধিত বদলি নীতিমালা জারি নিয়ে বড় খবর দিল মন্ত্রণালয়
  • ২৩ এপ্রিল ২০২৬
নতুন মেডিকেল কলেজ স্থাপনের চেয়ে গুরুত্বপূর্ণ পুরোনোগুলোর আন…
  • ২৩ এপ্রিল ২০২৬
সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধা…
  • ২৩ এপ্রিল ২০২৬