রেললাইনে বসে কথা বলছিলেন ফোনে, ট্রেনে কাটা পড়লেন ছাত্র

১৩ এপ্রিল ২০২২, ০৯:১৭ AM
ট্রেনে কাটা পড়ে নিহত কলেজছাত্র আরজু হোসেন

ট্রেনে কাটা পড়ে নিহত কলেজছাত্র আরজু হোসেন © সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনে বসে ফোনে কথা বলছিলেন কলেজছাত্র আরজু হোসেন (১৭ )। এ সময় ভারতীয় পাথরবাহী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন তিনি। সৈয়দপুর রেলওয়ে স্টেশনসংলগ্ন রেলওয়ে থানার পূর্ব দিকে মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রেললাইনে কাটা পড়ে মৃত্যু হয় তার।

আরজু হোসেন পুরাতন বাবুপাড়ার হায়দার আলীর ছেলে। তিনি সৈয়দপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বাবা-মা ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। আরজু ছোট চাচার বাসায় থাকতেন। পড়াশোনার পাশাপাশি পৌরবাজারের একটি কাপড়ের দোকানে কাজ করতেন তিনি।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভারতীয় পাথরবাহী ট্রেনে রাত সাড়ে ১০টার দিকে কাটা পড়ে আরজু। পরে স্থানীয় বাসিন্দারা মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।

আরো পড়ুন: সারা দেশে সব ট্রেন চলাচল বন্ধ

সৈয়দপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আলমগীর হোসেন এ বিষয়ে বলেন, ওই শিক্ষার্থী মোবাইল ফোনে কোনো বিষয় নিয়ে ব্যস্ত ছিল। পয়েন্টম্যানদের সিগন্যাল সে বুঝতে না পারায় দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল ইসলাম বলেন, নিহত শিক্ষার্থী রেললাইনে বসে ফোনে কারও সঙ্গে কথা বলছিল বা গেম খেলায় ব্যস্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। এ সময় পাথরবাহী ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থল থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা সম্পর্কে বলা যাবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেমিনারে ছাদের পলেস্তারা খসে ২ শিক্ষ…
  • ০১ এপ্রিল ২০২৬
এসএসসিতে যশোর বোর্ডের ১৯ কেন্দ্র বাদ, যোগ হলো নতুন প্রতিষ্ঠ…
  • ০১ এপ্রিল ২০২৬
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence