টিকাকেন্দ্রে শিক্ষককে থাপ্পড় মারল এসআই!

২৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৯ PM
টিকাকেন্দ্র

টিকাকেন্দ্র © ফাইল ফটো

নোয়াখালীর চাটখিলের হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে চড়-থাপ্পড় মেরে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে পুলিশের উপপরিদর্শক (এসআই) রমজান আলীর বিরুদ্ধে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে এ ঘটনা ঘটে।

সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে করোনার টিকা দিতে হাসপাতালে নিয়ে যাই। দুপুরে এসে দেখি আমার মোটরসাইকেলটি কে বা কারা নষ্ট করে রেখেছে। সেটি চালু করতে চাইলে উপস্থিত এসআই রমজান আলী তা গেটের বাইরে নিয়ে যেতে বলেন। আমি গেটের বাইরে নিয়ে পুনরায় চালুর চেষ্টা করার সময় এসআই রমজান আলী আমাকে অকারণে চড়-থাপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিষয়টি বিকেলে লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

তবে অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, শিক্ষার্থীদের টিকা দেওয়ার সময় অনেক ভিড় লেগে যায়। সেটি নিরসনে ধাক্কাধাক্কিতে হয়তো শিক্ষকের গায়ে লেগেছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মাওলানা আজহারীর ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন…
  • ২৪ এপ্রিল ২০২৬
‘হামলাকারী’ ১২ জনকে চিহ্নিত করে বিচার দাবি ঢাবি সাংবাদিকদের
  • ২৪ এপ্রিল ২০২৬
ছেলের জন্য আমাকে মারবেন, নাকি অসুস্থ স্বামীকে—আম্মারের মায়ে…
  • ২৪ এপ্রিল ২০২৬
সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং ২০২৬: দেশের বেসরকারি বিশ্ববিদ…
  • ২৪ এপ্রিল ২০২৬
আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ…
  • ২৪ এপ্রিল ২০২৬
আরাগচির সঙ্গে বৈঠকে বসতে পাকিস্তানে বিশেষ দূত পাঠাচ্ছেন ট্র…
  • ২৪ এপ্রিল ২০২৬