গলায় ফাঁস দিয়ে ছাত্রনেতার আত্মহত্যা

১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৭ PM
রোকুনুজ্জামান সুমন

রোকুনুজ্জামান সুমন © সংগৃহীত

সাতক্ষীরা জেলা ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক রোকুনুজ্জামান সুমন আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে সাতক্ষীরা শহরতলীর গদাইবিলে নিজের ঘের সংলগ্ন বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

রোকুনুজ্জামান সুমন সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা পশ্চিমপাড়ার ইসহাক সরদারের ছেলে। তবে তার আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কোনও তথ্য মেলেনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, কারও কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সাতক্ষীরা পৌর কাউন্সিলর ও জেলা ছাত্রসমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল জানান, রোকুনুজ্জামান সুমন ছাত্রসমাজের একজন নিবেদিত কর্মী ছিলেন। তার অকাল প্রয়াণ কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।

পারিবারিক সূত্র জানায়, বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রোকুনুজ্জামান সুমনের মরদেহ দাফন করা হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence