প্রশ্নফাঁস: আরও ২০ জনকে খুঁজছে ডিবি

১২ নভেম্বর ২০২১, ১১:১৩ PM
প্রশ্নফাঁস

প্রশ্নফাঁস © প্রতীকী ছবি

রাষ্ট্রায়ত্ত ৫ ব্যাংকের অফিসার (ক্যাস) পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আরও ২০ জনকে খুঁজছে গোয়েন্দা পুলিশ। প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে নতুন করে ২০ জনের এই তালিকা পাওয়া গেছে।

ডিবির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় সম্প্রতি ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় দায়েরকৃত মামলায় ৬ জনকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এই জনের কাছ থেকে প্রশ্নফাঁসে জড়িত আরও ২০ জনের তালিকা পাওয়া গেছে।

সূত্র আরও জানায়, নতুন তালিকায় যে ২০ জনের নাম রয়েছে তাদের মাধ্যমেই মূলত ২০০ জনের কাছে ব্যাংক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সরবরাহের তথ্য পাওয়া গেছে। তবে এই ২০০ জনের কাছ থেকে আরও কারো কাছে প্রশ্ন ছড়িয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডিবির তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার শাহাদত হোসেন জানান, প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের কাছ থেকে আমরা আরও ২০ জনের নাম পেয়েছি। তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর অনুষ্ঠিত সরকারি ৫ ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। পরে সরকারের একাধিক সংস্থা বিষয়টি তদন্ত করে এর সত্যতা পায়। পরে ৬ নভেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করে বাংলাদেশ ব্যাংক।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close