চাঁদাবাজি মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

১০ নভেম্বর ২০২১, ১১:৪৫ AM
আটককৃত ছাত্রলীগের সভাপতির নাম প্রসেনজিৎ চন্দ্র দেব

আটককৃত ছাত্রলীগের সভাপতির নাম প্রসেনজিৎ চন্দ্র দেব © সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-০৯)। আটককৃত ছাত্রলীগের সভাপতির নাম প্রসেনজিৎ চন্দ্র দেব।

মঙ্গলবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ হবিগঞ্জ সিপিবির একটি টিম শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব ৯ এর হবিগঞ্জ ক‍্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।

তিনি বলেন, গত বছরের ১ এপ্রিল প্রসেনজিতের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা হয়।

মামলার পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গত রাতে তাকে গ্রেফতার করা হয়। প্রসেনজিৎ দেব শায়েস্তাগঞ্জ পৌরসভার নুরপুর গ্রামের প্রিয়তুষ চন্দ্র দেবের ছেলে। তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬