ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে কলেজছাত্রীর লাফ

০৬ নভেম্বর ২০২১, ০৭:১৬ PM
 কালামপুর এন্টারপ্রাইজ

কালামপুর এন্টারপ্রাইজ © সংগৃহীত

মানিকগঞ্জে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম খোকন মিয়া (২৮)। সে কালামপুর এন্টারপ্রাইজ বাসের চালক।

ভুক্তভোগী ছাত্রী জানান, সকালে মানিকগঞ্জে আসার উদ্দেশ্যে ধামরাই থেকে কালামপুর এন্টারপ্রাইজের বাসে ওঠেন তিনি। কিছুদূর আসার পর বাস থেকে প্রায় সব যাত্রী নেমে যান। এরপর আমি নামতে গেলে চালক বাধা দেন এবং গন্তব্যে পৌঁছে দেবেন বলে জানান।

কিন্তু মানিকগঞ্জের নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড অতিক্রম করার পর, চলন্ত বাসেই আমাকে ধর্ষণের চেষ্টা করেন চালক। এসময় বাস চালাচ্ছিলেন হেলপার। একপর্যায়ে আমি চালককে ধাক্কা মেরে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, এক প্রাইভেট গাড়িচালক বিষয়টি আমাদের জানায়। পরে আমরা অভিযুক্ত বাস চালককে গ্রেপ্তার করি। সেই সাথে ওই বাসটিও জব্দ করা হয়েছে।

ইডেন ছাত্রীকে ‘যৌন নিপীড়ন’, গায়ক জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীর শ্লীলতাহানি মামলায় শিল্পী জাহিদ অন্তু কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
সুখবর পেলেন অনার্স-মাস্টার্সের ১৭৬ শিক্ষক
  • ০১ এপ্রিল ২০২৬
‘সংখ্যাগরিষ্ঠের ভণ্ডামি...’— ওয়াকআউটের পর ফেসবুকে কী লিখলেন…
  • ০১ এপ্রিল ২০২৬
জেলা প্রশাসনের নতুন বিজ্ঞপ্তি, ৫ শর্ত মানলে মিলবে পেট্রল-অক…
  • ০১ এপ্রিল ২০২৬
সুবিধা বঞ্চিত প্রায় দুই কোটি জেষ্ঠ নাগরিকদের কল্যাণে কাজ ক…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence