কলেজ শিক্ষককে মারধরের সেই মেয়র চারদিনের রিমান্ডে

১০ জুলাই ২০২১, ০৯:০৪ PM
কলেজ শিক্ষককে মারধরের সেই মেয়র চারদিনের রিমান্ডে

কলেজ শিক্ষককে মারধরের সেই মেয়র চারদিনের রিমান্ডে © সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার বিতর্কিত মেয়র মেয়র মুক্তার আলীকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক আরিফুল হক এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার ভোরে পলাতক মেয়র মুক্তার আলীকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি এলাকার ফুরফুরা মাজার শরীফের পেছনের গ্রাম থেকে মুক্তার আলীকে গ্রেফতার করে পুলিশ। ওই গ্রামের এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। এসময় তার সহযোগী শ্যালক রজন আহম্মেদকেও গ্রেফতার করা হয়।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, গত বুধবার রাতে আড়ানী বাজারে এক কলেজ শিক্ষককে মারধর করেন মেয়র মুক্তার আলী। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা করেন আহত শিক্ষক। বৃহস্পতিবার ভোরে মেয়র মুক্তার আলীকে গ্রেফতার করতে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়। অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে মেয়র বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। তবে অভিযানে মেয়রের বাড়ি থেকে চারটি অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি নানা ধরণের মাদকদ্রব্য এবং নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ১৮ লাখ টাকার দুটি চেক জব্দ করা হয়।

গ্রেফতার করা হয় মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা হয়। কলেজ শিক্ষকের মামলা ও বাড়ি থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় মেয়র মুক্তার আলীকে শুক্রবার সন্ধ্যায় আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ডের আবেদন করেন। শুনানী শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাঘা থানার এসআই তৈয়ব আলী বলেন, আদালতে মেয়র মুক্তার আলী ও তার শ্যালক রাজন আহম্মেদদের পক্ষে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। বিচারক তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন। এ সময় আদালত মেয়রের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তারপর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শ্যালক রজনকে আদালত কারাগারে পাঠিয়েছেন।

জাবির খাল পুনঃখননে টেকনিক্যাল টিম পাঠানোর ঘোষণা পানিসম্পদ ম…
  • ০৬ আগস্ট ২০২৬
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণে ৯৪৮ কোটি টাকার ব্যয় …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই তথ্যচিত্রের ত্রুটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্র…
  • ০৬ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় নীরব মনস্তাত্ত্বিক বিপর্যয় ও জুলাই-পরবর্তী বাংল…
  • ০৬ আগস্ট ২০২৬
৫৭% স্বাস্থ্যকর্মী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
বাংলাদেশে আসছেন ভারত ও পাকিস্তানের জননন্দিত দুই তরুণ স্পিকার
  • ০৬ আগস্ট ২০২৬