নারীর চরিত্র হনন চেষ্টা, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী গ্রেপ্তার

০৩ জুলাই ২০২১, ০৩:২৯ PM
গ্রেপ্তার মীর্জা শামিম হাসান

গ্রেপ্তার মীর্জা শামিম হাসান © সংগৃহীত

বগুড়ার এক নারীর চরিত্র হনন চেষ্টা ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই শিক্ষার্থীর মীর্জা শামিম হাসান। বৃহস্পতিবার রাতে রাজধানীর পশ্চিম রামপুরার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া সাইবার পুলিশের একটি ইউনিট।

শুক্রবার বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার শামিমের চাচা ঢাকায় ও তার চাচি বগুড়ার একটি পত্রিকা অফিসে কাজ করেন। সম্প্রতি শামিমের সাথে তার চাচির বিবাদ হয়। এরপর শামিমের সাথে যোগাযোগ বন্ধ করে দেন ওই নারী। 

এতে ক্ষিপ্ত হয়ে শামিম বগুড়ার বিভিন্ন সাংবাদিকের ইমেইল সংগ্রহ করে সেখানে তার চাচি সম্পর্কে মিথ্যা অপপ্রচার, চরিত্র হনন ও কাল্পনিক বিভিন্ন কথা ছড়ায়। এই ঘটনায় গত ২৫ জুন ডিজিটাল নিরাপত্তা আইনে শামিমের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। মামলার পর বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।

বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬