একে একে পানিতে ডুবে প্রাণ গেল তিন বোনের

৩০ মে ২০২১, ০৯:৪৬ PM
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একই পরিবারের তিন শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একই পরিবারের তিন শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে © সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে একই পরিবারের তিন শিশুর। আজ রবিবার (৩০ মে) বেলা ৩টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলো সাদ্দাম হোসেনের মেয়ে সাদিয়া, অপু মিয়ার মেয়ে শেফালী এবং জহুরুল ইসলামের মেয়ে জেসমিন। তাদের সবার বয়স ৫ বছর। এ ছাড়া তারা তিনজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

স্বজনরা জানিয়েছেন, বাড়ির পাশেই ডোবায় তিন শিশু সবার অজান্তে গোসল করতে নামে। তবে পরে আর উঠতে পারেনি। একপর্যায়ে গভীর পানিতে ডুবে তাদের তিনজনেরই মৃত্যু হয়। অনেকক্ষণ তাদের খোঁজ না পেয়ে সন্ধান করতে থাকে পরিবারের লোকজন।

বিশ্ব‌বিদ্যাল‌য় ভর্তিচ্ছু ভিকারুননিসার ছাত্রীর জোরপূর্বক বিয়ে, পুলিশের মধ্যস্থতায় বিচ্ছেদ

এ সময় পানিতে দুজনের নিথর দেহ ভাসতে দেখের সাদ্দাম হোসেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬
পে-স্কেল নিয়ে কী সুপারিশ করল আইএমএফ
  • ০২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ২০ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
শেরপুরে রং মিশিয়ে খাবার বিক্রির অভিযোগে জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট
  • ০২ এপ্রিল ২০২৬
৯টায় অফিসে উপস্থিতিসহ জরুরি ১০ নির্দেশনা মাদ্রাসা ও কারিগরি…
  • ০২ এপ্রিল ২০২৬