ছাত্র অধিকার পরিষদের ১২ নেতাকর্মী ফের রিমান্ডে

২০ এপ্রিল ২০২১, ১০:১৫ AM
আটক ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী

আটক ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী © ফাইল ফটো

শাহবাগ থানার দুই মামলায় ছাত্র অধিকার পরিষদের ১২ নেতাকর্মীর ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ভার্চুয়াল আদালতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী রিমান্ডের এ আদেশ দেন। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ১৯ এপ্রিল ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণের ক্রীড়া সম্পাদক আরেফিন হোসেন ও তাওহীদুল ইসলাম শিপনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। এ মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক শাহজাহান মিয়া এ আবেদন করেন।

অপরদিকে ঢাকা মেডিকেল থেকে আবুল কালাম আজাদ নামে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে শাহবাগ থানার অপর মামলায় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রবিউল হাসান, মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আল আমিন, মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক সজল ও ঢাকা কলেজ শাখার যুগ্ম আহবায়ক নজরুল করিম সোহাগকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। 

পাশাপাশি ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম খান। একই মামলায় গাজীপুর থেকে গ্রেফতার হওয়া আসাদুজ্জামান, মোমিন আকন্দ, শিপন, আরিফুল ইসলাম  ও রোকেয়া জাবেদ মায়াকে গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

তবে আসামিপক্ষে আইনজীবী সিরাজুল ইসলামসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন এ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক সবার দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিদের কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত দেখানো হয়।

বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি উন্নয়ন সংস্থা আশায়, পদ ১৪৫৫, আব…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির ২ প্রার্থীকে সুখবর দিলেন আপিল বিভাগ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
‘দাঁড়িপাল্লায় চুরির কারণে মানুষ আস্থা হারিয়ে ডিজিটাল মেশিনে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ঝালকাঠিতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পে-স্কেলের দাবিতে রেলপথ অবরোধ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬