হেফাজতের সমর্থনে উস্কানিমূলক স্ট্যাটাস, ছাত্র অধিকারের নেতা গ্রেফতার

৩০ মার্চ ২০২১, ১২:০৮ AM
পুলিশের হাতে গ্রেফতার বকশীগঞ্জ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সাজ্জাদ সরকার

পুলিশের হাতে গ্রেফতার বকশীগঞ্জ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সাজ্জাদ সরকার © সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে হেফাজতের আন্দোলনকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট দেওয়ার দায়ে বকশীগঞ্জ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সাজ্জাদ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ মার্চ) বিকেলে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গ্রেফতার সাজ্জাদ হোসেন সরকার বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার এলাকার সাইদুল ইসলাম সরকারের ছেলে ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বকশীগঞ্জ শাখার আহ্বায়ক।

ওসি শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, হেফাজতের আন্দোলনকে সমর্থন করে ফেসবুকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক পোস্ট দেওয়ায় নিলক্ষিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম আমিন সাদ্দামের দায়ের করা মামলায় রোববার (২৯ মার্চ) দিনগত রাতে নিজ বাড়ি থেকে সাজ্জাদকে গ্রেফতার করা হয়। সাজ্জাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলাটি করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেফতার করা হয়েছে। আসামিকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ফুডপান্ডা, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
close