টিএসসির জিনিয়াকে অপহরণ: লোপা ও তার মেয়ের বিরুদ্ধে চার্জশিট

১২ নভেম্বর ২০২০, ০৯:৪৮ AM
নূর নাজমা আক্তার লোপা তালুকদার ও শিশু জিনিয়া

নূর নাজমা আক্তার লোপা তালুকদার ও শিশু জিনিয়া © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে নিখোঁজ হওয়া ফুল বিক্রেতা শিশু জিনিয়া অপহরণ মামলায় নূর নাজমা আক্তার লোপা তালুকদার (৪২) এবং তার মেয়ে মারিয়া বিন নূর নদীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে ডিবি পুলিশ। গত ৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের এসআই মো. শাহজাহান মিয়া দুই জনকে অভিযুক্ত করে এ চার্জশিট দাখিল করেন।

বুধবার (১১ নভেম্বর) চার্জশিট দাখিলের বিষয়টি জানা গেছে।

জানা গেছে, জিনিয়ার মা সেনুরা বেগম মেয়েকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থাকেন। গত ১ সেপ্টেম্বর রাত ৯টার দিকে জিনিয়াকে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে অপরিচিত দুজন নারীর সঙ্গে ফুচকা খেতে দেখেছিলেন তার মা সেনুরা বেগম। এরপর থেকে জিনিয়ার হদিস পাওয়া যাচ্ছিল না।

মেয়েকে খুঁজে না পেয়ে তিনি শাহবাগ থানায় একটি জিডি করেন। পরে ৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় অপহরণের মামলা করেন তিনি। মামলার পর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ঘটনায় নূর নাজমা আক্তার লোপা তালুকদারকে গ্রেপ্তার করা হয়। দুই দিনের রিমান্ড শেষে লোপাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে লোপা কারাগারেই রয়েছে। আর তার মেয়ে নদী পলাতক রয়েছে।

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬