লঞ্চডুবির ঘটনায় ময়ূর-২ এর মালিক গ্রেফতার

০৯ জুলাই ২০২০, ১০:১৭ AM

© ফাইল ফটো

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ময়ুর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। বুধবার গভীর রাতে রাজধানীর কলাবাগানের সোবহানবাগ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

নৌ পুলিশের সদরঘাট থানার ওসি রেজাউল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সদরঘাট নৌ পুলিশের একটি দল মধ্যরাতে রাজধানীর কলাবাগানের সোবহানবাগ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, গত ২৯ জুন সকাল ৯টার দিকে সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামে অপর একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় মর্নিং বার্ড লঞ্চের ৩৪ জন যাত্রী মারা যান। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ময়ূর-২ লঞ্চের মালিকসহ ছয় জনকে আসামি করা হয়।

ইউসেপ বাংলাদেশে চাকরি, পদ ১৬, আবেদন শেষ ২৮ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ …
  • ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ২০ বছরের রেকর্ড ভঙ্গ…
  • ১৮ মার্চ ২০২৬
গঙ্গায় ইফতার, মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিত…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence