জিন ছাড়ানোর নামে বৃদ্ধকে পানিতে চুবিয়ে হত্যা

০২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৬ AM

© সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে চিকিৎসার নামে এক ব্যক্তিকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জিনের আছড় ছাড়ানোর নামে গত শুক্রবার দুই দফা তাকে পানিতে চুবিয়ে লুকিয়ে রাখার পর ওই রাতেই তার লাশ পাশের বাগানে ফেলে রাখে তারা। শনিবার সকালে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আটক অনিকা বেগম অভিযুক্ত রিয়াজ ফকিরের বোন। রিয়াজ ঘটনার পর পালিয়ে গেছেন। নিহত কালাম মৃধা পটুয়াখালীর বদরপুর ইউপির খলিশাখালী গ্রামের তুজম্বর মৃধার ছেলে।

নিহত কালামের স্ত্রী পারভীন বেগম জানান, কিছুদিন ধরে তার স্বামী অস্বাভাবিক আচরণ করছিলেন। জিন ধরেছে ধারণা করে স্বামীকে নিয়ে শুক্রবার সকালে আউলিয়াপুর গ্রামের রিয়াজ ফকিরের কাছে যান তিনি। ওই দিন সকালে ও বিকেলে জিন তাড়ানোর নামে দুইবার পানিতে চুবান রিয়াজ। এমনকি তাকে লাঠি দিয়ে মারধর করেন। এতে অসুস্থ হয়ে পড়লে তার স্বামীকে আটকে রাখা হয়।

তিনি আরো জানান, ওই রাতে তার স্বামীকে বাসায় লুকিয়ে রাখেন রিয়াজের বোন অনিকা। পরে মৃত্যু হলে বাড়ির পাশে একটি বাগানে মরদেহ রেখে পালিয়ে যান রিয়াজ।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন রিয়াজ ফকির ও তার চাচাতো ভাই অসীম ফকির।

অ্যাডিশনাল এসপি (সদর সার্কেল) আনোয়ার সাঈদ জানান, সকালে আউলিয়াপুর গ্রামের একটি বাগানে কালামের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

অ্যাডিশনাল এসপি আরো জানান, কালামকে পানিতে চুবিয়ে ও শারীরিক নির্যাতন করে হত্যার মরদেহ বাগানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিয়াজের বোন অনিকাকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬