সিলেটে গৃহকর্মীসহ বৃদ্ধ দম্পতি খুন—৪ সন্তানের দুজন থাকেন লন্ডনে, দুজন যুক্তরাষ্ট্রে

১২ আগস্ট ২০২৬, ০১:১৮ PM
১১১ নম্বর বাসার সামনে সংবাদকর্মী ও স্থানীয় লোকজনের ভিড়

১১১ নম্বর বাসার সামনে সংবাদকর্মী ও স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার নিজ বাসা থেকে বৃদ্ধ দম্পতি ও তাদের গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দম্পতির চার সন্তানের মধ্যে দুজন লন্ডন ও দুজন যুক্তরাষ্ট্রে থাকেন। 

বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগর মিতালি ১১১ নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিরা হলেন রায়নগর মিতালি ১১১ নম্বর বাসার ব্যবসায়ী আবদুস সত্তার মিয়া (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৫) এবং তাদের গৃহপরিচারিকা (২৫)। 

ব্যবসায়ী আবদুস সাত্তার মিয়া চেম্বার অব কমার্সের সদস্য ছিলেন। তিনি রায়নগরে নিজের বাসায়ই থাকতেন। এই দম্পতির চার সন্তারে মধ্যে দুই সন্তান লন্ডনে ও দুই সন্তান যুক্তরাষ্ট্রে থাকেন।

নিহত দম্পতির ভাগনে মুন্না মিয়া বলেন, ‘রায়নগরে বাসায় মা-মামি একাই থাকতেন। তাদের সঙ্গে এক কাজের মেয়ে থাকত।’

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধারের পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ সদস্যরা কাজ করছেন। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান তিনি।

 

‘স্মাইলিং ডিপ্রেশন’ কী, যে ৭ লক্ষণ এড়িয়ে যাবেন না
  • ১২ অক্টোবর ২০২৬
ট্রেনের ভুয়া টিকিট বানিয়ে ১০-১২ জনের কাছে বিক্রি, আটক ব্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ১৭ অ…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে বিধানসভায় প্রস্তাব পাস কর…
  • ১২ অক্টোবর ২০২৬
বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
  • ১২ অক্টোবর ২০২৬
সুইডেনে বিপিসিএন অ্যাওয়ার্ড পেলেন আইনজীবী শিশির মনির
  • ১২ অক্টোবর ২০২৬