এক কোটি দশ লাখ টাকার সোনার বারসহ আটক ১

০৫ আগস্ট ২০২৬, ০৪:৪২ PM
যশোরে এক কোটি দশ লাখ টাকার সোনার বারসহ আটক ১

যশোরে এক কোটি দশ লাখ টাকার সোনার বারসহ আটক ১ © সংগৃহীত

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় এক কোটি দশ লাখ টাকা মূল্যের পাঁচটি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি দল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করে।

আটক ফারুক (৩০) কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারুকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫২৯ দশমিক ৬৪ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার (চারটি পূর্ণ ও একটি আংশিক) উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬৫৫ টাকা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফারুক স্বীকার করেছেন, তিনি ঢাকা থেকে সোনা সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

বিজিবির তথ্যমতে, উদ্ধার করা সোনার বারের আনুমানিক মূল্য এক কোটি দশ লাখ ৪৭ হাজার ২৩১ টাকা। মোবাইল ফোন ও নগদ অর্থসহ জব্দ করা আলামতের মোট মূল্য ধরা হয়েছে এক কোটি দশ লাখ ৮৩ হাজার ৮৮৬ টাকা।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটক আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কেউ শান্তি মিশনে, কেউ সন্ত্রাসীদের হাতে হারিয়েছেন প্রাণ— তা…
  • ০৬ নভেম্বর ২০২৬
১৭ বছর পর রাষ্ট্রীয় আয়োজনে আগামীকাল পালিত হবে, আওয়ামী লীগ স…
  • ০৬ নভেম্বর ২০২৬
কংগ্রেসে ধাক্কা খেলেও পররাষ্ট্রনীতিতে কমেনি ট্রাম্পের আধিপত…
  • ০৬ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় মিলল ৩ জনের মরদেহ, উদ্ধার…
  • ০৬ নভেম্বর ২০২৬
‘বরবাদ’ সিনেমার নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন …
  • ০৬ নভেম্বর ২০২৬
২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950