৮ কেজি গাঁজাসহ কোহিনুর ও তিলকজান গ্রেপ্তার 

০৩ আগস্ট ২০২৬, ০৪:৪২ PM
আটক মাদক কারবারি

আটক মাদক কারবারি © সংগৃহীত

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ আগস্ট) সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার ধুলদী (বালিয়াডাঙ্গি) এলাকার ফুলদী ডাবল ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুন্সিগঞ্জ এলাকার কোহিনুর খাতুন ওরফে কইতর (৫১) এবং তিলকজান (৪৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানের সময় দুই নারীর পরিহিত বোরকার নিচে ও শাড়ির ওপর পেট ও পিঠের সঙ্গে বিশেষ কৌশলে বাঁধা অবস্থায় পলিথিন ও কাপড়ে মোড়ানো মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত আলামতের নমুনা সংগ্রহ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২৬)-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় ফরিদপুর কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের পরিদর্শক বেলায়েত হোসেন (ক-সার্কেল)-এর নেতৃত্বাধীন একটি রেইডিং টিম। পুরো অভিযানটি জেলা কার্যালয়ের উপপরিচালক শিরিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।

ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬