শাহ আমানতে যাত্রীর অন্তর্বাস থেকে ৩ কোটি টাকার সোনা উদ্ধার

০৩ আগস্ট ২০২৬, ০৭:৪১ PM
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর © সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর অন্তর্বাস থেকে প্রায় দেড় কেজি সোনা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইডি)। উদ্ধারকৃত এই সোনার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৩ কোটি টাকা।

আজ সোমবার (৩ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটককৃত যাত্রীর নাম মোহাম্মদ তুসার। তিনি দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা ওই যাত্রীকে শুরু থেকেই গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। বিমানটি বিমানবন্দরে অবতরণের পর কাস্টমস গোয়েন্দা ও বিভিন্ন সংস্থার সমন্বয়ে যৌথ নজরদারি চালানো হয়। পরে তল্লাশি চালিয়ে যাত্রীর অন্তর্বাসের ভেতর অত্যন্ত সুকৌশলে লুকানো অবস্থায় সোনার পেস্ট ও গহনা উদ্ধার করা হয়।

এ সময় ১ হাজার ৪০০ গ্রামের সোনার পেস্ট, ৫টি সোনার চুড়িসহ মোট প্রায় ১ হাজার ৫০০ গ্রাম জব্দ করা হয়। এছাড়া তল্লাশিকালে যাত্রীর পাসপোর্ট, একটি মোবাইল ফোন এবং বোর্ডিং পাসও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান’ শীর্…
  • ০৩ আগস্ট ২০২৬
যে শর্তে মুক্তি পেতে পারেন ইমরান খান 
  • ০৩ আগস্ট ২০২৬
২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধ…
  • ০৩ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে মাভাবিপ্রবিতে দিনব্যাপী নানা আয়…
  • ০৩ আগস্ট ২০২৬
সংক্রামক রোগ গবেষণায় আজীবন সম্মাননা পেলেন আইসিডিডিআর,বির বি…
  • ০৩ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যে আলোচনা হলো
  • ০৩ আগস্ট ২০২৬