নকল দুধ তৈরির অভিযোগে একজনের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

৩১ জুলাই ২০২৬, ০৮:০৯ AM
নকল দুধ তৈরির কারখানা

নকল দুধ তৈরির কারখানা © টিডিসি ফটো

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির উপকরণ মজুদ এবং ভেজাল দুধ উৎপাদনের অভিযোগে আশরাফুল আলী (৪২) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান। দণ্ডপ্রাপ্ত আশরাফুল আলী সদর ইউনিয়নের বাসিন্দা এবং মো. নুর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশরাফুল আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার নকল দুধ এবং দুধ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। জব্দ করা উপকরণের মধ্যে ছিল কেমিক্যাল, ভোজ্য তেল, চিনি, কস্টিক সোডা, নন-ডেইরি উপাদানসহ বিভিন্ন সামগ্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব উপকরণ ব্যবহার করে ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করা হতো।

অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আশরাফুল আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান বলেন, ‘জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

৮ গোলের থ্রিলারে জয় ম্যানসিটির
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা, মিলছে না ৩ প্রশ্নের উত্তর
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আমরা কি আবারও জাহেলিয়াত যুগে ফিরে যাচ্ছি? 
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অধিনায়কত্ব কেন ছাড়ছেন, জানালেন জ্যোতি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুর বাঙলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
  • ২০ সেপ্টেম্বর ২০২৬