ফেনীতে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা

২৮ জুলাই ২০২৬, ০৮:১৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৬, ০৮:২০ PM
ফেনীতে যৌথ অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর

ফেনীতে যৌথ অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর © টিডিসি

ফেনীতে যৌথ অভিযানে ৩৩০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুতের দায়ে চার ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) শহরের বড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌভিক রায়।

পরিবেশ অধিদপ্তর ফেনী কার্যালয় সূত্রে জানা যায়, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, মজুত, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানে মেসার্স রুবেল এন্টারপ্রাইজের মালিক মো. সাদ্দাম হোসেনের কাছ থেকে আনুমানিক ১০০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে মো. নাছিরের কাছ থেকে ২০ কেজি পলিথিন জব্দ করে তিন হাজার টাকা, ওমর ফারুকের কাছ থেকে ২০০ কেজি পলিথিন জব্দ করে এক হাজার টাকা এবং মেসার্স ফরিদ রেক্সিনের মালিক মো. ফরিদ উদ্দিনের কাছ থেকে ১০ কেজি পলিথিন জব্দ করে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাওন শওকত প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় সিনিয়র কেমিস্ট গোলাম বাশির আহমেদ ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বাশির আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ফেনী জেলায় ক্ষতিকর পলিথিনের উৎপাদন, পরিবহন, মজুত ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপানপ্রবাসী বর
  • ১৮ আগস্ট ২০২৬
আমার ছবি শেয়ার করে অমার্জিত পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদলের প…
  • ১৮ আগস্ট ২০২৬
নিয়োগ পাওয়ার দিনই শাবিপ্রবি ট্রেজারার বললেন, ‘আমার এ পদে যো…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage