শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

২৭ জুলাই ২০২৬, ০৩:৩৭ PM
পুলিশ সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্ত্রী ও শ্বশুরকে আটক করে পুলিশের গাড়িতে তোলা হয়েছে

পুলিশ সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্ত্রী ও শ্বশুরকে আটক করে পুলিশের গাড়িতে তোলা হয়েছে © টিডিসি

গোপালগঞ্জ সদর উপজেলার শ্বশুরবাড়ি এলাকার একটি পুকুর থেকে বি এম মাহমুদুল ইসলাম (৩৮) নামের পুলিশের এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও শ্বশুরকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার পাইককান্দি এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বি এম মাহমুদুল ইসলাম খাগড়াছড়িতে ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূঁইয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও শ্বশুরকে আটক করেছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রেস সচিব হলেন সাংবাদিক উম্ম…
  • ২৭ জুলাই ২০২৬
নাবিল গ্রুপ নিয়োগ দেবে রিজিওনাল সেলস ম্যানেজার, পদ ১০, আবেদ…
  • ২৭ জুলাই ২০২৬
বন্যায় ভেঙেছে শেষ আশ্রয়, ৬ বিবাহযোগ্য মেয়ে ও পঙ্গু স্বামীকে…
  • ২৭ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে কৃষকের মধ্যে বীজ-কৃষি উপকরণ বিতরণ
  • ২৭ জুলাই ২০২৬
বায়োটেডের উদ্যোগে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে থ্যালাসেমিয…
  • ২৭ জুলাই ২০২৬
ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে নেই কোনো নারী,ক্ষোভ ঝাড়লেন মির…
  • ২৭ জুলাই ২০২৬