ভাড়া বাসায় অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ

২৭ জুলাই ২০২৬, ০৮:৪৬ AM
নিহত ছাত্রী তাকির পাশে এক স্বজন

নিহত ছাত্রী তাকির পাশে এক স্বজন © টিডিসি ফটো

ভোলা সদর উপজেলার উকিলপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত তাকি (১৩) ভোলা সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার বাবা মাইনুল ইসলাম জুয়েল একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরিবারের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর রমেশ গ্রামে। তবে তারা ভোলা পৌরসভার উকিলপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাসার একটি কক্ষের জানালার গ্রিলের সঙ্গে তাকিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি ভোলা সদর মডেল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতে যেসব আমল করবেন

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মানিরুল ইসলাম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬