গাছের সঙ্গে বেঁধে কুকুরকে পিটিয়ে হত্যা, দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২৬ জুলাই ২০২৬, ০৯:৫৯ PM
ম্যাপ, পটুয়াখালী

ম্যাপ, পটুয়াখালী © সংগৃহীত ও সম্পাদিত

গাছের সঙ্গে বেঁধে দুটি কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগের মামলায় অভিযুক্ত মনজু হাওলাদার ও জহির হাওলাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন পটুয়াখালীর চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট। 

রবিবার (২৬ জুলাই) দুপুরে পটুয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রথম ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর আগে, একই দিন সকালে পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান বাদী হয়ে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে ওই দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পটুয়াখালী আদালতের আইনজীবী মো. ইমরান বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইন অনুযায়ী মামলা করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটিত হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই বেলা ১১টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কাঠের টুকরা ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রাণিসম্পদ বিভাগের নজরে আসে।

পরে তদন্ত করে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের ৭ (২) ধারা এবং দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে আদালত অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬