‎হবিগঞ্জে বাসে র‍্যাবের অভিযান, ইয়াবাসহ নারী গ্রেপ্তার

২৩ জুলাই ২০২৬, ০২:১২ PM
ইয়াবাসহ গ্রেপ্তার নারী

ইয়াবাসহ গ্রেপ্তার নারী © সংগৃহীত

হবিগঞ্জের পাইকপাড়া এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯৮০টি ইয়াবা বড়িসহ মোছা. আয়েশা (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের পর উদ্ধার করা মাদক ও গ্রেপ্তার ব্যক্তিকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
‎
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে র‍্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া বাইপাস এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করেন।
‎
গ্রেপ্তার আয়েশা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম মো. শাহাজাহান।

‎র‍্যাব-৯-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধবপুর থেকে হবিগঞ্জ শহরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় এক নারী যাত্রী বাস থেকে নেমে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি কালো রঙের বায়ুরোধক পলি জিপারের ভেতর থেকে ৯৮০টি ইয়াবা উদ্ধার করা হয়।
‎
‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন। তবে এ তথ্যের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ‎র‍্যাব জানায়, উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার নারীকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
‎
‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলমান।

‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬
৫ কোটি টাকার বিনিময়ে আশ্রমে যাওয়ার অভিযোগ কোহলির বিরুদ্ধে
  • ০৮ অক্টোবর ২০২৬
ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬