বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে গৃহবধূকে ধর্ষণ

প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত ও সম্পাদিত

গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে স্বামী বাড়ির বাইরে যাওয়ার সুযোগ নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী গৃহবধূ জানান, রবিবার (১৯ জুলাই) রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে তার স্বামী বাড়ির বাইরে যান। এই সুযোগে অভিযুক্ত আতিকুর রহমান (৩৫) তাদের ঘরে প্রবেশ করে প্রথমে তার মুখ চেপে ধরেন এবং পরে ওড়না দিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করেন। ভুক্তভোগী আরও বলেন, তিনি চিৎকার করলে অভিযুক্ত তাকে প্রাণনাশের হুমকি দেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, রবিবার রাতে ভুক্তভোগীর মা মোছা. মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় অভিযুক্ত আতিকুর রহমান মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

ঘটনার পর থেকে এলাকার বোনারপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য গোলাম রাব্বানীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি আইনি পথে না গিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নারী বলেন, তারা ভুক্তভোগীকে মামলা না করতে এবং বিষয়টি গোপন রাখতে চাপ দিচ্ছেন।

এ বিষয়ে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল স্বপন বলেন, ঘটনার সত্যতা যাচাই করতে স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টি সত্য বলে নিশ্চিত করেছেন। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে অভিহিত করেন।

অভিযুক্ত আতিকুর রহমানের সঙ্গে সরাসরি ও ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরাও তাকে নিয়ে কোনো তথ্য দিতে রাজি হননি।

স্থানীয় সূত্রে জানা যায়, আতিকুর রহমান একজন ইমাম ও মাদ্রাসাশিক্ষক। এ ঘটনার পর থেকে তিনি তার পরিবার-পরিজন নিয়ে গৃহত্যাগ করেছেন। পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীকে মেডিক্যাল পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার জবানবন্দি রেকর্ড করা হবে। আইনি প্রক্রিয়া শেষে বিচারিক কার্যক্রম শুরু হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9