প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

২১ জুলাই ২০২৬, ০৪:০৯ PM
আলিফ হোসেন

আলিফ হোসেন © সংগৃহীত

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে এক লিবিয়াপ্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ হোসেন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রবাসীর স্ত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

আলিফ হোসেন রঘুনাথপুর গ্রামের মৃত রইচ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রঘুনাথপুর গ্রামের লিবিয়াপ্রবাসী বাদশা প্রামানিকের স্ত্রী আসমানী আক্তারের সঙ্গে একই এলাকার আলিফ নামের এক যুবকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সোমবার (২০ জুলাই) রাতে দুজনের মধ্যে বিয়ে করা না করা দিয়ে নিয়ে কথা-কাটাকাটি হয়।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে স্থানীয় বাসিন্দারা আসমানী আক্তারের ঘরের ভেতরে আলিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, যুবকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে জানতে প্রবাসীর স্ত্রী আসমানী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬