ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতাসহ তিনজনের সাজা

১২ জুলাই ২০২৬, ০৭:০৩ PM
কারাদণ্ডপ্রাপ্ত তিনজন

কারাদণ্ডপ্রাপ্ত তিনজন © টিডিসি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে আটক তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটক তিন জনের মধ্যে একজন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। 

রোববার (১২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) উপজেলার উত্তর বাজার, মধ্য বাজার ও পূর্ব গোবরাকুড়া এলাকায় পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, আরিফুল ইসলাম আকাশ ও নবী হোসেনকে ইয়াবা সেবনের অভিযোগে আটক করা হয়। 

আরও পড়ুন: বন্যায় গৃহহীন ৩০০ পরিবারকে ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকসেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আদালত দণ্ডাদেশ দেন।

আদালতের রায়ে আনিসুর রহমানকে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরিফুল ইসলাম আকাশ ও নবী হোসেনকে ছয় মাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের নীতি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে। 

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬