বন্যায় গৃহহীন ৩০০ পরিবারকে ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

১২ জুলাই ২০২৬, ০৬:২৯ PM
শায়খ আহমাদুল্লাহ

শায়খ আহমাদুল্লাহ © সংগৃহীত

টানা এক সপ্তাহের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। জেলার সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। এমন পরিস্থিতিতে বন্যায় গৃহহীন ৩০০ পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

রোববার (১২ জুলাই) সংগঠনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন।

তিনি জানান, এবারের বন্যায় যেসব পরিবার বসতঘর হারিয়েছে, তাদের মধ্যে ৩০০টি পরিবারকে দুই কক্ষবিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন ঘর নির্মাণ করে দেওয়া হবে।

জানা যায়, বৃহত্তর চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের চার উপজেলায় অন্তত আট লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে প্রশাসন ও স্থানীয় সূত্র জানিয়েছে। সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় পুরো এলাকা গত সাত দিন ধরে বন্যার পানিতে তলিয়ে রয়েছে। শনিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও রোববার সকাল থেকে আবারও ভারী বর্ষণ শুরু হওয়ায় দুর্গত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

হবিগঞ্জ কারাগারে এক বন্দির মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
আলিম শ্রেণির নতুন শিক্ষার্থীদের বরণ করল উত্তরা তানযীমুল উম্…
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধান…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিশ্ব ডাক দিবসে সম্মাননা পেলেন ‘নগদ’র ৬ প্রতিনিধি
  • ১৫ অক্টোবর ২০২৬
দুই মাস চেষ্টার পরও কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করানো গেল না, …
  • ১৫ অক্টোবর ২০২৬
ডেঙ্গু-হাম মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে মেডিসিন ক্লাবের সক্রি…
  • ১৫ অক্টোবর ২০২৬